বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

বজ্রপাতে বাবা-মেয়ে ও দু’টি গরুর মৃত্যু, ঘটনাস্থলে শোকের ছায়া, স্থানীয়রা শোক প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটির শাহদারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার স্ত্রী ও মেয়েকে নিয়ে খালিদুল শশুরবাড়ী ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পাশ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিক্সা থেকে নামার সময় বজ্রপাতের কবলে পড়েন বাবা-মেয়ে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা গেছে।







