ক্রিকেট

টি-টুয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট রেকর্ড এখন মহেশের

বাংলাদেশ ক্রিকেটার মহেশের দ্রুততম ৫ উইকেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার মহেশ দ্রুত বল ছুঁড়ে উইকেট নেওয়ার জন্য প্রস্তুত, মাঠে অনুশীলনরত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বয়স চল্লিশ ছুঁইছুঁই। এমন বয়সে ক্রিকেটের ইতি টানেন অনেক পেশাদার ক্রিকেটার। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ৮ বলে ৫ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়লেন ৩৯ বর্ষী ফিনল্যান্ডের মিডিয়াম পেসার মহেশ তাম্বে। এস্তোনিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তার জাদুকরী বোলিংয়ে ফিনল্যান্ড জয় পেয়েছে ২-১ ব্যবধানে। 

এর আগে দ্রুততম ৫ উইকেট নেয়ার রেকর্ডটি ছিল বাহরাইনের বোলার জুনায়েদ আজিজের। জার্মানির বিপক্ষে প্রথম ১০ বলে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। সোমবার এস্তোনিয়ার তাল্লিনে ডেথ ওভারে বলে এসে ১৭তম ওভারে নেন তিন উইকেট। ১৯তম ওভারের প্রথম দুই বলে নেন আরও ২ উইকেট। তাতেই দ্রুততম ৮ বলে নেন ৫ উইকেট রেকর্ড নিজের করে নেন মহেশ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আফগানিস্তানের রশিদ খান নিয়েছিলেন সবচেয়ে দ্রুততম ৫ উইকেট। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট শিকার করেছিলেন রশিদ।

ভারতীয় বংশোদ্ভূত মহেশ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ২০২১ সালে। সুইডেনের বিপক্ষে খেলেন নিজের প্রথম ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম ৫ উইকেট নেয়ার কীর্তি। ২২.২৫ ইকোনোমিতে বল করে ২৮ ম্যাচ খেলে ২৮ উইকেটের মালিক তিনি।

বিষয়:এস্তোনিয়াটি-টুয়েন্টিফিনল্যান্ডলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…