আদালত

হাইকোর্টে রিট করেছেন ফারুক আহমেদ

ফারুক আহমেদ হাইকোর্টে রিট দাখিলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুক আহমেদ হাইকোর্টে রিট দাখিলের জন্য প্রস্তুত, তিনি একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট করেছেন।

গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে। এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেছেন ফারুক আহমেদ।

সোমবার হাইকোর্টে এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন ফারুক আহমেদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এই রিটের গত ২৯ মে ও ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের নেয়া সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। আর আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাচজনকে রিটে বিবাদী করা হয়েছে।

বিষয়:ফারুক আহমেদহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…