আদালত

বিসিবি’র ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট

ফারুক আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি’র ফারুক আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, মাঠে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল ও নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিটটি (আউট অফ লিস্ট) কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে ফারুক আহমেদের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

গয় ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে। এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন ফারুক আহমেদ। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাচজনকে রিটে বিবাদী করা হয়।

বিষয়:ফারুক আহমেদবিসিবিলিড স্পোর্টসহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…