বিনোদন

ফারুকীর হাফ ডজন বিজ্ঞাপনে নাসির!

ফারুকীর হাফ ডজন বিজ্ঞাপনে নাসিরের উপস্থিতি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে তিনজন ব্যক্তি আলোচনা করছেন, যেখানে অন্য কর্মীরা কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-এর বিজ্ঞাপনে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথমবারের মতো কাজ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। টফি-এর মোট ছয়টি বিজ্ঞাপনে ছয়টি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।

নতুন বিজ্ঞাপনগুলিতে বিভিন্ন চমকপ্রদ চরিত্রের মাধ্যমে টফি-এর বিভিন্ন ফিচারকে উপস্থাপন করতে দেখা যাবে নাসির উদ্দিন খানকে।

ইতোমধ্যে ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জন করলেও দেশের চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এইবারই প্রথম দেখা যাবে এই অভিনেতাকে।

এই ব্যাপারে নাসির উদ্দিন খান বলেন, “অনেক দিন পর হিউমারাস রুটে ৬টা বিজ্ঞাপনের একটা সিরিজ করে ভীষণ আনন্দ পেলাম। ছয়টা ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে।”

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা নাসির উদ্দিন খানকে আমাদের অগ্রযাত্রার অংশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই বিজ্ঞাপনের মাধ্যমে টফি-এর বিভিন্ন সুবিধা সম্পর্কে দর্শকরা আরও সুস্পষ্টভাবে জানতে পারবেন।

বিষয়:নাসির উদ্দিন খানমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…