জনপদ

নেত্রকোনায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

কৃষক ধানের ঝুড়ি বহন করছে, মাঠে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষক ধানের ঝুড়ি বহন করে মাঠে কাজ করছে, পরিবেশ সবুজ ও শান্তিপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহিদ হাসান: নেত্রকোনার মদনে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আব্দুস সাত্তার (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি আজ সকালে উপজেলার দেওয়ান বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে আসেন।

বৃহস্পতিবার ২ মে দুপুরে প্রচণ্ড তাপদাহে জ্ঞান হারিয়ে তিনি মাটিতে ঢলে পড়লে লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুস সাত্তার উপজেলার পরশখিলা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

ইউপি সদস্য রিপন মিয়া জানান, আব্দুস সাত্তার আমার চাচা হন। তিনি বৃহস্পতিবার সকালে পারিবারিক বাজার করতে দেওয়ান বাজারে যান। সেখানে তিনি প্রচণ্ড গরমে স্ট্রোক করেন। লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মো. রাহাতুল ইসলাম ভূঁইয়া চাচাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:নেত্রোকোনাহিট স্ট্রোকহিট স্ট্রোকে কৃষকের মৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…