বাংলাদেশ

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জ্বর-ঠাণ্ডা-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা প্রবল হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ফরহাদ মজহারের নিউমোনিয়া ধরা পড়েছে।

ফরহাদ মজহারের পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একাধিক সেমিনারে যোগ দেন। এরপর ২৮ সেপ্টেম্বর নোয়াখালী সফরকালে তার জ্বর ও কাশি শুরু হয়। ঢাকায় ফেরার পর থেকে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শুক্রবার সকালে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।

৭৭ বছর বয়সী ফরহাদ মজহার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার স্বজন ও উবিনীগের পরিচালক সীমা দাস শিমু জানান, ফরহাদ মজহারের শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিষয়:নিউমোনিয়াফরহাদ মজহার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…