আন্তর্জাতিক

নির্বাচনের দিন ফিলাডেলফিয়াতে মিথ্যা বোমা হামলার হুমকি

নিরাপত্তা বাহিনী ও ভোটাররা ফিলাডেলফিয়ায় ভোট কেন্দ্রে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলাডেলফিয়ায় ভোটের দিন ভোটার ও নিরাপত্তা বাহিনী ভোট কেন্দ্রে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া’র ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্র্যাসনার স্থানীয় সময় মঙ্গলবার রাতে বলেছেন, নির্বাচনের দিন শহর শান্তিপূর্ণ থাকলেও দুইটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে রাজ্যে। এর একটি ছিল মিথ্যা বোমা হামলার হুমকি।

এফবিআই বলছে, এ হুমকিগুলো সম্ভবত রুশ সূত্র থেকে এসেছে। বোমা হামলার হুমকি পেয়ে ফিলাডেলফিয়ার সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিলো। একটি কেন্দ্র টানা ২৩ মিনিট বন্ধ ছিল, পরে সেখানে সময় বাড়ানো হয়।

দ্বিতীয় ঘটনা ছিল, একজন ব্যক্তি ভোটকেন্দ্রে গিয়ে বোমা হামলা করার হুমকি দেয়ার পর তাকে আটক করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টিতে বোমাতঙ্কের গুজবে ৩০ মিনিটের জন্য অন্তত কয়েকটি ভোট কেন্দ্র খালি করে দেয়া হয়েছিল।

বিষয়:ফিলাডেলফিয়াযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…