বিনোদন

আমিরের গোপন সন্তানের দাবি করলেন ভাই ফয়সাল!

Two men smiling at an indoor event, one wearing a cap and glasses. Channel i News - চ্যানেল আই নিউজ

Two men posing together at an indoor event, one wearing a cap and glasses, both smiling. Channel i News – চ্যানেল আই নিউজ

শুধু ইরা, জুনায়েদ বা আজাদ নয় আমির খানের রয়েছে আরও এক সন্তান! সম্প্রতি এমনই এক বিস্ফোরক দাবি করেছেন আমিরের ভাই ফয়সাল খান।

সম্প্রতি ফয়সাল দাবি করেছেন, দিনের পর দিন তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করেছে পরিবার। সোমবার (১৮ আগস্ট) সাংবাদিকদের বৈঠকে এই অভিযোগও করেছেন ফয়সাল।

ফয়সাল জানিয়েছেন, জেসিকা হাইনস নামে এক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। বিয়ে করেননি তারা। তবে তাদের একটি সন্তান রয়েছে। বলি তারকার ভাই বলেছেন, “পরিবারের উপর আমার রাগ হয়েছিল। তখন ওদের একটি চিঠি লিখে পাঠিয়েছিলাম। ওরা আমাকে বার বার বিয়ে করে নিতে বলত। খুবই চাপ দেওয়া হয়েছিল আমাকে।”

পরিবারে ভাইবোনদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছিলেন ফয়সাল। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন, কেন বোন নিখাত তিন বার বিয়ে করলেন? ভাই আমিরের সম্পর্কে এর পরেই বিস্ফোরক দাবি ফয়সালের, “ও রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ করল। তারপরে জেসিকা হাইনস নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়াল। বিয়ে না করেও ওদের একটা সন্তান রয়েছে। এই সব আমি সেই চিঠিতে লিখেছিলাম। তত দিনে অবশ্য ও কিরণের সঙ্গে থাকতে শুরু করে দিয়েছে।”

শুধু ভাই নয়। মাকে নিয়েও বড় অভিযোগ ফয়সালের। তিনি বলেছেন, “আমার মাও দু’বার বিয়ে করেছেন। তুতো বোন দু’বার বিয়ে করেছেন। তাই পরিবারকে বলেছিলাম, ‘আমাকে কেন চাপ দেওয়া হচ্ছে।’ রাগ হয়েছিল বলে আমি গালিগালাজও করে ফেলেছিলাম ওদের।”

“আসলে সত্য সব সময়ই তিক্ত হয়। তাই ওরা আমাকে পাগল প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল। আমাকে পাগল বলেও ঘোষণা করে দেওয়া হয়।” এত বছর পরে ফয়সালের দাবি, পরিবারের অন্দরের রাজনীতির জন্যই আজ তার এই অবস্থা। সেই কারণে পরিবারের সঙ্গে আর কোন যোগাযোগও রাখেননি তিনি।  দ্য স্টেটমেন্ট

বিষয়:আমির খানফয়সাল খানবলিউডভাই
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…