চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচন: কথায় নয়, কাজেও প্রমাণ দিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
7:01 অপরাহ্ন 14, জুন 2022
সম্পাদকীয়
A A
Advertisements

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন বুধবার। শুধু কুমিল্লাতেই নয়, নানা কারণে এরই মধ্যে জাতীয় রাজনীতিতেও বড় একটা জায়গা করে নিয়েছে তা। বিশেষ করে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্বে আসার পর এটাই প্রথম নির্বাচন। তাই কুসিক নির্বাচনকে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) জন্য এক বিরাট পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এই পরীক্ষায় কাজী হাবিবুল আউয়াল কমিশন পাস করতে পারবে কি-না? সেটাই এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটু দূরে তাকিয়ে বলতে চাইছেন, এই নির্বাচনের কেমন হবে; তার ছাপ পড়বে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও। আবার সরাসরি না বললেও দেশের বিরোধীদলগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে কুসিক নির্বাচনকে। যার ফলাফলের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনগুলোতে তাদের অংশগ্রহণ থাকবে কিনা?

যদিও এরই মধ্যে দেশের প্রধান বিরোধীদল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা নির্বাচন বর্জন করে আসছে। কে এম নূরুল হুদা কমিশনের অধীনে অনেকগুলো নির্বাচনে অংশ নেয়নি দলটি। সেই ধারাবাহিকতায় কুসিক নির্বাচনেও অংশ নেয়নি তারা। যদিও বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এসব নির্বাচনে অংশ নিতে দেখা গেছে। যেমন নিচ্ছেন বর্তমান মেয়র মনিরুল ইসলাম সাক্কু।

আমরা এরই মধ্যে জেনেছি, কুসিক নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছেন ৫ জন প্রার্থী, ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদের বিপরীতে লড়ছেন ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী। এছাড়াও ২৫টি সাধারণ ওয়ার্ডে ১০৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি দুটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতা দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১০৫টি ভোট কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

ভোটের প্রচার থেকে শুরু করে এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রীক কোনো সহিংসতা না ঘটলেও ৮৯টি কেন্দ্রকে ঝুঁকি পূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরও কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে; অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন হবে। ক্ষমতাসীন দলকে অন্যায়ভাবে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সবগুলো ভোটকেন্দ্রের সারিতে একটি করে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রতিটি বুথেও ১টি করে সিসিটিভি ক্যামেরা থাকবে।

প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল বারবার বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। দেশবাসীর মতো আমাদেরও প্রত্যাশা তিনি নিজের কথা রাখবেন। শুধু কথায় নয়, সুন্দর ও বিতর্কমুক্ত একটি নির্বাচন জাতিকে উপহার দিয়ে সিইসি হিসেবে কাজেও তার প্রমাণ রাখবেন।

আমরা মনে করি, কুসিক নির্বাচন হবে দেশের মানুষের কাছে নতুন এক উদাহরণ। দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হোক তা। যার মাধ্যমে জয় হবে গণতন্ত্রের- সেটাই আমাদের প্রত্যাশা।

ট্যাগ: অল ইউরোপিয়ান আওয়ামী লীগআওয়ামী লীগইসিকুসিককুসিক নির্বাচননতুন নির্বাচন কমিশননির্বাচন কমিশননির্বাচন কমিশন (ইসি)বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী

পরবর্তী

৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ১৫ জুন থেকে শুরু

পরবর্তী

৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ১৫ জুন থেকে শুরু

বর্তমানকে ‘ক্যারিয়ারের সেরা সময়’ বললেন দিয়া মির্জা

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version