আরজি কর: চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী আটক

শিক্ষার্থীরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও স্লোগান দিচ্ছে, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছে ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই।
আজ (৬ সেপ্টেম্বর) শুক্রবার একটি প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এআইএমএ জানিয়েছে, ওই ব্যক্তির দেওয়া তথ্যে চিকিৎসককে ধর্ষণ-হত্যার তদন্তের জট খুলে আসবে বলে ধারণা করছে সিবিআই।
ওই প্রত্যক্ষদর্শী হাসপাতালের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। ঘটনার রাতে তিনি হাসপাতালটির সেমিনার কক্ষের দায়িত্বে ছিলেন। ওই রাতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সেমিনার কক্ষে ঢুকতে দেখেছেন তিনি।
সন্দেহভাজন হিসেবে আগেই সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল ছিল কলকাতা।
জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের দাবিতে মিছিল করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।







