জনপদ

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

গ্যাস সাবস্টেশন ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্ত কাঠামো ও ক্ষতিগ্রস্ত জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণের পর ধ্বংসপ্রাপ্ত কাঠামো ও ক্ষতিগ্রস্ত জমি, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের কারখানার গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণের ঘটনায় ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

জানা যায়, সকাল ৯টার দিকে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানা চাল উড়ে যেতে দেখা যায়। বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতাল নেয়ার পথে আরও ২ জন মারা যান।

এদিকে কোম্পানির লোকজন চারদিক ঘিরে রাখায় সাংবাদিকসহ কেউ সেখানে প্রবেশ করতে পারছে না।

বিষয়:আকিজআকিজ গ্রুপগ্যাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…