জনপদ

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, কিশোরগঞ্জে ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক কাতার প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১৩ জুলাই সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্মৃতি আক্তার (২২) একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূইয়ার স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ৪ বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূইয়া সাথে বিয়ে হয় পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের। ৭ মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুর বাড়িতে রেখে কাতারে চলে যায় আমিন। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতো। তাদের কেনো সন্তান নেই। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:কিশোরগঞ্জপ্রবাসীপ্রবাসীর স্ত্রীমরদেহ
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…