Advertisements
আগের চেয়ে হুন্ডি কমে আসায়, গত বছর প্রবাসী আয় ২৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ধারা অব্যাহত রাখতে বিদেশে দক্ষ ও বিশেষজ্ঞ শ্রমশক্তি পাঠানোর কথা বলছেন তারা। সরকার নতুন শ্রমবাজার খোলার পাশাপাশি বৈধ অভিবাসন বাড়ালে চলতি বছর ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় সম্ভব বলে অভিবাসন বিশেষজ্ঞদের অভিমত।








