চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন নায়িকাকে নিয়ে কবে শুরু হচ্ছে ফারহানের ছবি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ২৫, মে ২০২৪
বিনোদন
A A

বছর তিনেক আগে ঘোষণা এসেছিল ‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর এই ট্রিলজির তৃতীয় ছবি ‘জি লে জারা’র মধ্য দিয়ে পরিচালনায় ফিরবেন পরিচালক ফারহান আখতার। যেখানে প্রথমবারের মত এক সঙ্গে দেখা মেলার কথা ছিল বলিউডের তিন নামীদামি অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের।

সেই ঘোষণার পরেও এতদিন ছবিটি নির্মাণের ব্যাপারে কোন অগ্রগতি দেখা যায়নি পরিচালকের পক্ষ থেকে। তবে শেষমেষ আসন্ন ছবিটি নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, পরিচালক ফারহান আখতার এবং এক্সেলের কর্মকর্তারা কীভাবে ‘জি লে জারা’-র কাজ শুরু করা যায়, তার সম্ভাব্য সব দিক খুঁটিয়ে দেখছেন। সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এর মধ্যেই সিনেমার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক সূত্র জানাচ্ছে, “জি লে জারা’-কে প্রাক প্রোডাকশন পর্যায়ে নিয়ে যাওয়ার আগে স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে এক্সেলের টিম স্ক্রিপ্টের শেষ মুহূর্তের কাজ করছে। ডেট নিয়ে সমস্যার কারণেই স্থগিত রাখা হয়েছিল ছবিটির কাজ তবে বন্ধ করা হয়নি। কারণ প্রযোজক, পরিচালক থেকে শুরু করে লেখক, সকলের কাছেই এটা স্বপ্নের প্রজেক্ট। স্ক্রিপ্ট প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাইতো এখন পুরো টিম কাজ শুরু করতে চায়।”

সূত্রটি আরও জানায় “প্রিয়াঙ্কা চোপড়া যখন ভারতে আসেন, সেই সময় ‘জি লে জারা’ নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন ফারহান আখতার। ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গেও এই নিয়ে যোগাযোগ করা হয়েছে। তিন অভিনেত্রীই সিনেমার কাজ শুরুর জন্য ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন তাদের ডেট নিয়ে কাজ চলছে।”

এর আগে গত বছর ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান আখতারও স্বীকার করেছিলেন, ডেট নিয়ে সমস্যা হচ্ছে। তিনি বলেছিলেন, “ডেট নিয়ে কিছু সমস্যা হচ্ছে। প্রিয়াঙ্কা ব্যস্ত সময়সূচি থেকে যে ডেট দিচ্ছেন, তাতে অন্য অভিনেত্রী সময় বের করতে পারছেন না। আবার উল্টোটাও হচ্ছে। আমি ঘোরের মধ্যে রয়েছি। মনে হচ্ছে, সিনেমাটার ভাগ্যে যা আছে তাই হবে। যখন হবার তখন হবে, আমরা সবাই দেখব।”

Reneta

‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর এই ট্রিলজির তৃতীয় ছবির জন্য উৎসাহের সঙ্গে অপেক্ষায় অনুরাগীরাও।- পিঙ্কভিলা 

Jui  Banner Campaign
ট্যাগ: ‘জি লে জারা’আলিয়া ভাটক্যাটরিনা কাইফপ্রিয়াঙ্কা চোপড়াফারহান আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT