বাংলাদেশ

সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ

সাবেক আইজিপি বেনজীরের ছবি, সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রেক্ষাপটে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইজিপি বেনজীরের ছবি, যিনি সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রেক্ষাপটে আলোচনায় রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

দুদক ৮৩টি দলিল আদালতে দাখিল করেছে। তার ভিত্তিতে আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস শামছ জগলুল হোসেনের আদালত এই সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ রয়েছে।

এ বিষয়টি নিয়ে সারাদেশে আলোচনা ওঠে। এর বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদ নিয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

বিষয়:সাবেক আইজিপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…