চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে অবশ্যই ‘বিউটি সার্কাস’ দেখা উচিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2022
বিনোদন
A A
Advertisements

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেলো সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’। ট্রেলার ও গান প্রকাশ করেই সিনেপ্রেমী মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে তারকাবহুল এই ছবি মুক্তির খবর।

সিনেমাটি নিয়ে সাধারণ দর্শক থেকে সিনে-আলোচকরাও মুখিয়ে, সমকালীন নির্মাতা, তারকারাও ‘বিউটি সার্কাস’ দেখতে দর্শকদের অনুরোধ করছেন। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে ঢুঁ দিচ্ছেন নির্মাতা সহ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

প্রথম শো সমাপ্তির পর থেকেই অনেকেই ‘বিউটি সার্কাস’ নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। সাধারণ দর্শকের কাছে ছবিটি পাচ্ছে ভালো রেটিং। জেনে নিন কেন ‘বিউটি সার্কাস’ সিনেমাটি অবশ্যই দেখা উচিত:

সিনেমার বিষয়বস্তু যখন ঐতিহ্যবাহী সার্কাস
সার্কাসকে বলা হতো ঐতিহ্যবাহী সংস্কৃতি। নানা রকম শারীরিক কসরত, বিনোদন আর প্রাণীদের খেলা দেখানোর মধ্য দিয়ে চলতো সার্কাস। এক সময় এটি সমাজের সর্বস্তরের মানুষের বিনোদনের জনপ্রিয় মাধ্যম ছিল। শীত মানেই দেশের জেলা, উপজেলা শহরগুলোতে বসতো সার্কাস। নব্বই দশকেও রাজধানী সহ জেলা শহরগুলোতে নিয়মিত সার্কাস বসতো। কিন্তু ঐতিহ্যবাহী এই মাধ্যমটি প্রায় হারিয়ে গেছে। কিন্তু সার্কাস শিল্পকেই বড় পর্দায় ফিরিয়ে আনলো ‘বিউটি সার্কাস’। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পে নির্মিত হয়েছে মাহমুদ দিদার পরিচালিত এই ছবিটি।

বিউটি কুইন জয়া আহসান
ঢাকা ও কলকাতার সিনেমায় দক্ষ অভিনেত্রী জয়া আহসান। গত কয়েক বছরে তার অভিনীত প্রায় সব ছবিই দর্শকের মন কেড়েছে! কী ঢাকায়, কী কলকাতায়! বিসর্জন, বিজয়া কিংবা খাঁচা, দেবী- সবখানেই আলো ছড়িয়েছেন এই অভিনেত্রী। ‘বিউটি সার্কাস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে তিনিই। ছবিটির চরিত্র হয়ে উঠতে তার ত্যাগ তিতিক্ষার কথা ইতোমধ্যে দর্শক জেনেছেন! বলার অপেক্ষা রাখে না, এই চরিত্রেও তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন। জয়ার অভিনয় ক্যারিশমা দেখতে হলেও সিনেপ্রেমী দর্শকের ‘বিউটি সার্কাস’ দেখা উচিত।

মাহমুদ দিদারের প্রথম ছবি
ছোট পর্দায় মেধার সাক্ষর রেখেছেন মাহমুদ দিদার। তার গল্প চিত্রনাট্য ও পরিচালনায় বেশকিছু টিভি ফিকশন সময়ের কথা বলে। ট্রেন্ডিতে গা না ভাসিয়ে তার কাজ ভাবনার খোরাক যোগায়। সেই হিসেবে নির্মাতার প্রথম ছবি হলেও, তাতে ভরসা করা যায়। তাছাড়া সিনেমার বিষয়বস্তু হিসেবে তিনি বেছে নিয়েছেন বাংলার সার্কাস শিল্পকে। যা অত্যন্ত চ্যালেঞ্জিং তো বটেই, সেই সঙ্গে ব্যয় সাপেক্ষ! দীর্ঘদিনের সংগ্রামের পর তিনি সিনেমাটি দর্শকের পাতে তুলে দিলেন। এখন দর্শকই সিদ্ধান্ত নিবেন।

অকাল প্রয়াত হুমায়ূন সাধু
অভিনেতা হুমায়ূন সাধুকে সাধারণ দর্শক পছন্দ করতেন। অভিনেতার বাইরেও তিনি ছিলেন নির্মাতা, লেখক। সাহিত্যাঙ্গনের সাথে ছিলো তার নিবিড় সম্পর্ক। তার অকাল প্রয়াণে ব্যথিত হয়েছেন সবাই। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা শেষ ছবি ‘বিউটি সার্কাস’। ছবিতে তিনি জয়া আহসানের সার্বক্ষণিক সঙ্গী। তার চরিত্রের নাম স্যাম।

শুধু জয়া কিংবা সাধু নয়, এই সিনেমায় আছেন বেশ কিছু তারকা মুখ। এরমধ্যে তৌকীর আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, এবিএম সুমন, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ উল্লেখযোগ্য!

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মএবিএম সুমনগাজী রাকায়েতচিত্রনায়ক ফেরদৌসজয়া আহসানতৌকীর আহমেদবিউটি সার্কাসমাহমুদ দিদারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে হ্যাটট্রিক নিজেও চাইবেন না সাকিব

পরবর্তী

আরআরএফ’র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

পরবর্তী

আরআরএফ’র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

উত্তর আমেরিকায় ‘হাওয়া’র নতুন রেকর্ড

সর্বশেষ

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি 2, 2026

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version