বিনোদন

ফেব্রুয়ারি মাতিয়ে রাখবে প্রাইম ভিডিও

এন্ডগেমের মূল চরিত্রের দৃশ্য, উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ডগেমের একটি দৃশ্য যেখানে মূল চরিত্ররা গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন মাস মানেই নতুন সিনেমা ও টিভি শো। বিভিন্ন ওটিটি প্লাটফর্মের মতো অ্যামাজন প্রাইমেও চলতি মাসে আসছে দারুণ সব কনটেন্ট। যদিও অ্যামাজন-এর স্ট্রিমিং প্ল্যাটফর্ম ঘোষণা দিতে একটু দেরি করেছে, তবে শেষ পর্যন্ত তারা ফেব্রুয়ারি মাসের পুরো তালিকা প্রকাশ করেছে।

চলতি মাসের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দুই জনপ্রিয় টিভি সিরিজের নতুন সিজন। এরমধ্যে ৬ ফেব্রুয়ারি আসছে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘ইনভিনসিবল’-এর নতুন সিজন এবং ২০ ফেব্রুয়ারি আসছে অ্যাকশন-ভিত্তিক সিরিজ ‘রেচার’-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজন।

ফেব্রুয়ারিতে প্রাইম ভিডিও-তে নতুন যোগ হওয়া কনটেন্টগুলো হচ্ছে:

১ ফেব্রুয়ারি:
ফিফটি ফার্স্ট ডেটস, ফারগো, দ্য ডেভিল ওয়্যারস প্রাডা, স্কারফেস, ওয়েস্ট সাইড স্টোরিসহ আরও অনেক জনপ্রিয় সিনেমা।

২ ফেব্রুয়ারি:
পাস্ট লাইভস

৪ ফেব্রুয়ারি:
দ্য সুপার মারিও ব্রোস

৬ ফেব্রুয়ারি:
ইনভিনসিবল (সিজন ৩)

৭ ফেব্রুয়ারি:
ব্লু পিরিয়ড

১১ ফেব্রুয়ারি:
ফার্স্ট ডেটস: অ্যা ট্রু স্টোরি

১২ ফেব্রুয়ারি:
ডিনো ডেক্স পার্ট ২

১৩ ফেব্রুয়ারি:
সুইটহার্টস, ব্রোকেন রেজ

১৫ ফেব্রুয়ারি:
নেক্সট গোল উইনস

১৮ ফেব্রুয়ারি:
জর্জ লোপেজ

২০ ফেব্রুয়ারি:
রেচার (সিজন ৩)

২৩ ফেব্রুয়ারি:
দ্য মেগ

২৭ ফেব্রুয়ারি:
হাউস অব ডেভিড, সু মাজেসটেড

 

বিষয়:অ্যামাজন প্রাইমওটিটিলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…