চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
1:16 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
- সেমি লিড, আদালত
A A
Supreme Court
Advertisements

একটা ঘন্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাইকোর্ট বলেছেন সন্তান হারানোর ব্যাথাটা শুধু সেই পরিবারই জানে।

বগুড়ার বিএনপির নিখোঁজ দুই নেতার সন্ধান চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

এরপর আদালত বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের নিখোঁজের বিষয়ে পুলিশ মহাপরিদর্শকে নির্দেশ দেন। আগামী ৪ জানুয়ারীর মধ্যে এবিষয়ে প্রতিবেদন দিয়ে হাইকোর্টকে জানাতে বলা হয়। সেই সাথে বিএনপির দুই নেতার নিখোঁজের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বিএনপি নেতা আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনকে গত ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় বলে দাবি তাদের পরিবার। পরবর্তীতে পরিবারের সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন ও সাধারণ ডায়েরি (জিডি) করেন। একপর্যায়ে মঙ্গলবার দুই নেতার সন্ধান চেয়ে তাদের পরিবারের সদস্য হাইকোর্টে পৃথক দুটি রিট করেন।

ট্যাগ: পুলিশবিএনপিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট দেওয়ার জন্য কোটি কোটি মানুষ মুখিয়ে আছে: ওবায়দুল কাদের

পরবর্তী

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের অঙ্গীকার আওয়ামী লীগের

পরবর্তী

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের অঙ্গীকার আওয়ামী লীগের

অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি দিলেন শেখ হাসিনা

সর্বশেষ

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version