কর্পোরেট নিউজ

এপেক্স ফুটওয়্যারের কারখানা পরিদর্শন করল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এপেক্স ফুটওয়্যার কারখানা পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের সফিপুরে অবস্থিত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এই পরিদর্শনে বাংলাদেশের জুতা ও চামড়া শিল্পের টেকসই উৎপাদন ব্যবস্থা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার কার্যক্রম ঘুরে দেখেন তারা।

দেশের শিল্প খাতে টেকসই উন্নয়ন জোরদারের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই সফরে অংশ নেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর প্রতিনিধিদল ফুটওয়্যার কারখানা পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

ওশি ফাউন্ডেশনের প্রজেক্ট হেড মো. আলম হোসেনের সমন্বয়ে পরিদর্শনটি অনুষ্ঠিত হয়। এ সময় এপেক্স ফুটওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের জিএম মো. নাসরুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরিদর্শনের শুরুতে প্রতিনিধি দল বাংলাদেশের প্রথম ‘এলডব্লিউজি গোল্ড রেটেড’ সুবিধাসংবলিত এপেক্স ট্যানারি ইউনিট ঘুরে দেখেন। পরে তারা জুতা উৎপাদন ইউনিটগুলো পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠানের আধুনিক উৎপাদন প্রযুক্তি, দক্ষ জনবল, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিশ্বমানের ডিজাইন সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শন শেষে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, পণ্যের মান ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন শিল্প কতদূর এগোতে পারে, তা ইউরোপীয় অংশীদারদের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এই সফর বাংলাদেশের শিল্প খাতের প্রতি ইউরোপীয় দেশগুলোর আস্থার প্রতিফলন।

প্রতিনিধি দল এপেক্সের পরিবেশবান্ধব উদ্যোগ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা কাঠামো, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং বিশ্বমানের ডিজাইনের প্রশংসা করেন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এই সফর ইউরোপ ও বাংলাদেশের শিল্প খাতের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতিফলন।

বিষয়:ইইউইউরোপীয় ইউনিয়নএপেক্স ফুটওয়্যারকারখানা পরিদর্শনপ্রতিনিধি দল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…