বাণিজ্য সচিবের মৃত্যুতে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল শোক প্রকাশ করেছে।
শুক্রবার ১৭ এপ্রিল বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ফেসবুকে প্রকাশিত এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।
বার্তায় তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান শুক্রবার, ১৭ এপ্রিল সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







