ফুটবল

‘আমি আরও শক্তিশালী হয়েই ফিরবো’

Manchester United ফুটবলার মাঠে দাঁড়িয়ে মনোযোগীভাবে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মাঠে দাঁড়িয়ে মনোযোগীভাবে দেখছেন, খেলোয়াড়ের পেছনে আলো ঝলমল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চোট পেয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। পায়ের হাঁড় ভেঙে গেছে বিশ্বকাপ জয়ী তারকার। চলতি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। তাতে অবশ্য আত্মবিশ্বাস হারাননি ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার। বলেছেন, ‘আমি আরও শক্তিশালী হয়েই ফিরবো’।

বৃহস্পতিবার রাতে ম্যাচের ৯০ মিনিটে গুরুতর চোট পান তিনি। এরপর সেভিয়ার দুই স্বদেশী ফুটবলারের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে যান মার্টিনেজ। মাঠ ছাড়ার পর স্ট্রেচারে করে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, পায়ের মেটাটারসেল হাড় ভেঙে যাওয়ার কারণে মৌসুমের বাকি অংশে থাকছেন না আর্জেন্টাইন ডিফেন্ডার।

চোটের কারণে মৌসুম শেষ হওয়ার খবর জানার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্টিনেজ। টুইটারে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম একটি দারুণ মৌসুম শেষ করবো। কিন্তু তা আর হলো না। কখনও কখনও নিজেদের শক্তিশালী করার জন্য এমন পরিস্থতি অতিক্রম করতে হয়। আমরা তা থেকেই শিখি।’

‘আমি জানি, আমি আরও অর্জনের জন্য শিগগিরই ফিরে আসবো। এই সময়ের মধ্যে আমি আমাদের লক্ষ্য অর্জনের জন্য সতীর্থদের পাশেই থাকবো। আমি তাদের পক্ষ থেকে যে সমর্থন পেয়েছি তা আমার জন্য আনন্দদায়ক। তারা আমাকে শক্তি ও উৎসাহ দিচ্ছে। আমার হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ।’

বিষয়:আর্জেন্টিনাইউরোপা লিগমার্টিনেজম্যানচেস্টার ইউনাটেডলিড স্পোর্টসসেভিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…