বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে তিনি এসব কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আরও বলেন, আগামী মাসে ইইউ এর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণে ইইউ’র অগ্রাধিকারে আছে বাংলাদেশ।

তিনি জানান, গণতন্ত্রের সাথে সবসময়ই রয়েছে ইইউ। নির্বাচনে অপতথ্য ও ভুয়া তথ্য মোকাবেলায় ইসি সক্ষম বলে মনে করেন তিনি।

বিষয়:৪ মিলিয়ন ইউরোইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারমাইকেল মিলারসুষ্ঠু নির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…