বাংলাদেশ

আওয়ামী লীগের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

ইইউ প্রতিনিধি দল ও বাংলাদেশি কর্মকর্তাদের বৈঠক চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ প্রতিনিধি দল ও বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুলশানে বিএনপির সঙ্গে বৈঠক শেষ করে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর প্রতিনিধি দল। তাদের নেতৃত্বে রয়েছেন সেলোরি রিকার্ডো।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শাম্মি আহমেদ, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, ড. সেলিম মাহমুদ অংশ নেন।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন
প্রতিবেদক

পান্থ রহমান

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চ্যানেল আই নিউজ। জেনারেল সেক্রেটারি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন (ডিক্যাব)।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…