বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত ইইউ’র

ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের পতাকার ছবি, যা আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস এ সিদ্ধান্ত নেন। ইউরোপীয় সংসদের সদস্য ইভারস ইজাবসকে মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান পর্যবেক্ষক ইজাবস বলেন, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত এবং এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করবে।
তিনি জানান, এটি গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষায় ইইউর সমর্থনের প্রতিফলন।







