আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে আলোচনায় সমাধানের আহ্বান ইইউ প্রধানের

ইরান যুদ্ধ বন্ধে আলোচনায় সমাধানের আহ্বান ইইউ প্রধানের

মধ্যপ্রাচ্যের চলমান ইরান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডার লায়েন। তিনি বলেছেন, এই সংঘাতের অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো জরুরি।

অস্ট্রেলিয়া সফরকালে ক্যানবেরায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে যৌথ বক্তব্যে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে, তা বন্ধ করতে অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে।”

তিনি আরও জানান, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী রক্ষায় একটি আন্তর্জাতিক মিশনে অংশ নিতে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ প্রস্তুতি নিচ্ছে।

ফন ডার লায়েন বলেন, এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর পড়ছে।

তার ভাষায়, “গ্যাস ও তেলের দামে আমরা এর প্রভাব অনুভব করছি। এই বাণিজ্য পথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখা না গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়নইরান যুদ্ধ ২০২৬উরসুলা ফন ডার লায়েন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…