ফুটবল

সিটির জয়ের রাতে ইপিএলে গোলের রেকর্ড

Manchester City player celebrating a goal during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester City footballer celebrating a goal on the field, with fans in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ফিল ফোডেন। সিটির জয়ের সাথে প্রিমিয়ার লিগে সপ্তাহে গোলের রেকর্ড হয়েছে।

সিটি-ব্রেন্টফোর্ডের ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড হয়েছে। সপ্তাহে সবমিলিয়ে হওয়া ১০ ম্যাচে মোট গোল হয়েছে ৪৫টি, যা রেকর্ড। ১৯৯৫-৯৬ সালে ২০ দলের আসর শুরু হওয়ার পর সপ্তাহে এত গোলের দেখা পায়নি ইপিএল।

গত সপ্তাহে জমজমাট লড়াই হয়েছে প্রিমিয়ার লিগে। এরমধ্যে নিউক্যাসল ইউনাইটেড ও লুটন টাউনের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। ব্রাইটন ৪-১ গোলে জিতেছে ক্রিস্টাল প্যাসেলের বিপক্ষে। চেলসি ৪-২ গোলে হেরেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে এবং অ্যাস্টন ভিলা ৫-০ গোলে জিতেছে শেফিল্ড উইনাটেডের বিপক্ষে।

সিটির এ জয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে ২-এ। ২৩ ম্যাচ খেলা লিভারপুলের পয়েন্ট ৫১, এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট এখন ৪৯। সিটির সামনে সুযোগ রয়েছে সামনের ম্যাচ জিতে শীর্ষে উঠার। সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতে জিতেছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি।

বিষয়:ইপিএলচেলসিনিউক্যাসলব্রেন্টফোর্ডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…