ফুটবল

সিটির বিপক্ষে পেনাল্টি না দেয়ায় ক্লপ বললেন, দুপুরে সে কী খেয়েছিল

ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের একটি দৃশ্য যেখানে খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা আগেই জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বিষয়টি জানার পর মানসিকভাবে ধাক্কা খাওয়ার কথা লুকাননি। ডাগআউটে দুই কোচের শেষ লড়াইটাও হয়তো দেখে ফেলল ফুটবল বিশ্ব। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১–১ গোলে ড্র করল লিভারপুল। ম্যাচের শেষ মুহূর্তে অলরেডদের পক্ষে রেফারি পেনাল্টির বাঁশি না বাজানোয় বেজায় চটেছেন ক্লপ।

অ্যানফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে বিতর্কিত সেই দৃশ্যের অবতারণা ঘটে। ডি বক্সের ভেতর মোহাম্মদ সালাহকে ফেলে দেন নাথান আকে। লিভারপুল ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও রেফারি অলিভার তাতে সাড়া দেননি। ভিএআর যাচাইয়ের পর রেফারির সিদ্ধান্ত বহাল থাকে।

পরের মিনিটে ডোকু নিজেদের বক্সে কিছুটা উঁচুতে ওঠা বল বিপদমুক্ত করতে যাওয়ার সময় ছুটে যান ম্যাক অ্যালিস্টার। এ সময় ডোকুর বুট ম্যাক অ্যালিস্টারের বুকে লাগলে আঘাত পেয়ে তিনি মাঠে লুটিয়ে পড়েন। রেফারি এবার নিজেই মনিটরে রিপ্লে দেখেন। ডোকু ইচ্ছাকৃতভাবে ম্যাক অ্যালিস্টারের বুকে বুট লাগাননি মনে হওয়ায় তিনি পেনাল্টির বাঁশি বাজাননি।

ম্যাচ শেষে ভিএআর অফিসিয়াল অ্যাটওয়েল ডকুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন ক্লপ। বললেন, ভিএআর রুমের লোকটি কেন মনে করবে যে পেনাল্টিটা পরিষ্কার এবং সুস্পষ্ট নয়? সে দুপুরের কী খেয়েছিল? এটি শতভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটি ব্যাখ্যা খুঁজে বের করবে। অথচ মাঠের যেকোনো প্রান্ত থেকেই এটা শতভাগ ফাউল ছিল। সম্ভবত হলুদ কার্ডও হওয়ার কথা।

কেউ আমাকে বলবেন, কীভাবে এটি একটি পেনাল্টি ছিল না? অথবা হাওয়ার্ড (ওয়েব, প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেডের প্রধান) আগামীকাল আমাকে ফোন করে বলবেন তিনি দুঃখিত। তাতে ফলাফল পরিবর্তন হবে না। আমার পাশে যারা আইপ্যাড নিয়ে বসেছিল, ওরা বলল বাহ, পরিষ্কার ফাউল। কিন্তু এখন হয়তো দেখা যাবে পরিষ্কার এবং সুস্পষ্ট শব্দটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করবেন। এটি অবশ্যই একটি পেনাল্টি কিন্তু আমরা তা পাইনি।

এর আগে ২৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার কর্নার কিকে বল নিয়ে ডান পায়ের শটে ম্যানসিটিকে এগিয়ে দেন জন স্টোনস। বিরতির পর ডারউইন নুনেজকে ডি বক্সে ফাউল করেন সিটির গোলরক্ষক এডেরসন দেখেন হলুদ কার্ড, পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে ৫০ মিনিটে খেলায় সমতা টানেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল। ২৮ ম্যাচে ম্যানসিটির সমান ৬৪ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে গানাররা এগিয়ে থাকায় টেবিলে সবার উপরে আছে। মাত্র এক পয়েন্ট কম নিয়ে তিনে লিভারপুল।

বিষয়:অ্যানফিল্ডইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপগার্দিওলাম্যানচেস্টার সিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…