ওভালে এই সিরিজে করা রেকর্ডটিই ভাঙার সুযোগ ইংল্যান্ডের

ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে, ক্রিকেট ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
টেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হেডিংলিতে ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড গড়ে জিতেছিল ইংল্যান্ড। ভারতের ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছিল। সিরিজের শেষ ম্যাচে ওভালে তাদের ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ইংল্যান্ড তৃতীয় দিনে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। শেষ দুদিনে ইংলিশদের নিজেদের রেকর্ড ভাঙতে হাতে আছে ৯ উইকেট। দরকার আরও ৩২৪ রান।
ইংল্যান্ড লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ রানতাড়া করে জিতেছিল ২০২২ সালে, এজবাস্টনে ভারতেরই বিপক্ষে। ৩৭৮ রান তাড়া করেছিল সেবার।
সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এজবাস্টনে দ্বিতীয় ম্যাচটি জেতে ৩৩৬ রানে। লর্ডসে স্বাগতিকদের কাছে তৃতীয় টেস্ট হেরে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট ড্র করেছিল সফরকারী দলটি। শেষ তথা পঞ্চম ম্যাচে সিরিজ ড্র করতে ভারতের প্রয়োজন ৯ উইকেট।
ইংলিশদের বিপক্ষেই টেস্টে ভারত সর্বোচ্চ রানতাড়া করে জিতেছিল ২০০৮ সালে। ৩৮৭ রান তাড়ায় জিতেছিল ৪ উইকেটে। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২০০৩ সালে রেকর্ড গড়ে ৩ উইকেটে জিতেছিল তারা। ২২ বছরে সেটি অক্ষত আছে।







