টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ছোট সংস্করণের সিরিজে প্রথম ম্যাচে সফরকারীদের ব্যাটে পাঠিয়ে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। নাসুম ও অধিনায়ক সাকিব ষষ্ঠ ওভারে দুই ক্যাচ হাতছাড়া করায় সাফল্যহীন টাইগার বোলাররা।
বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫১ রান। ২২ বলে ২৬ রানে ব্যাট করছেন ফিল সল্ট, ১৪ বলে ২০ রানে সঙ্গী বাটলার।
বাটলার-সল্ট জুটি ভাঙার সুযোগ এসেছিল টাইগারদের সামনে। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে সল্টের ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার নাসুম। দুই বল পর বাটলারের ক্যাচ হাতছাড়া করেন সাকিব।







