বাংলাদেশ

রাজধানীর উত্তরায় প্রকৌশলীকে হত্যা

খুনের জন্য ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হাত ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করছে, এটি একটি হত্যাকাণ্ডের দৃশ্যের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার দক্ষিণখানের কসাইবাড়ি বটতলা এলাকায় টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে মোসাব্বির হোসেন নামে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার উত্তরা এলাকার কসাইবাড়ি রেল লাইনের পাশে এই হত্যার ঘটনা ঘটে।

নিহতের মামা জানান, ৪০ জনের একটি দল মোসাব্বিরকে মারধর ও ছুরিকাঘাত করে,পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

বিষয়:উত্তরাছুরিকাঘাতে হত্যারাজধানীহত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…