ক্রিকেট

ভালো শুরুর সকালে তামিমের হতাশা

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল ক্রিকেট খেলছেন, তিনি ব্যাট হাতে মাঠে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের পতাকা ও ক্রিকেট মাঠের পটভূমি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বোলিং হোক বা ব্যাটিং—সেন্ট লুসিয়ায় প্রথম দুই ঘণ্টা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ টেস্ট অধিনায়কের কথাটি পুরোপুরি রাখতে না পারলেও সাম্প্রতিক পারফর্ম বিচারে সফল টপ অর্ডার। লাঞ্চের আগে হতাশ হয়ে তামিম না ফিরলে আক্ষেপ ততটুকুও হত না নিশ্চয়!

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হুড়মুড়িয়ে ভেঙে পড়েনি টাইগার টপ অর্ডার। মধ্যাহ্ন বিরতির আগে ৭৭ রান জমা করেছে বাংলাদেশ। শুরুতে মাহমুদুল হাসান জয়ের পর শেষের দিকে আউট হয়েছেন তামিম ইকবাল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪১ রানের দারুণ শুরু পেয়েছিল সফরকারী দল। অভিষেক হওয়া আন্ডারসন ফিলিপের ভেতরে ঢোকা বল মিস করে বোল্ড হয়ে ফেরেন জয়। টাইগার ওপেনারের ব্যাটে আসে ১০ রান। পরের উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সাবধানী ব্যাটিং করছিল তামিম।

লাঞ্চের চার ওভার বাকি থাকতে তামিমও খেই হারিয়ে ফেলেন। অফ স্টাম্পের অনেক বাইরের বলে অযথা ব্যাট চালিয়ে উইকেট খোঁয়ান, ব্যক্তিগত ৪৬ রানে ধরেন প্যাভিলিয়নের পথ। পরে বাকিটা সময় এনামুল হক বিজয়কে নিয়ে পেরিয়ে যান শান্ত।

বিরতির পর ১৬ রান থেকে ব্যাট করবেন শান্ত। দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল খেলবেন ৫ রান থেকে। সেন্ট লুসিয়ায় সকালে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় বলেই উইকেট তুলেছেন ফিলিপ। তামিমকে ফিরিয়েছেন জোশেফ।

বিষয়:এনামুলতামিমবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…