ফুটবল

আমি তোমাদের ভালোবাসি: মার্টিনেজ

মার্টিনেজের ছবি, তিনি ফুটবল জয় উদযাপন করছেন, সবুজ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিনেজ ফুটবল জয় উদযাপন করছেন, তার চারপাশে অন্যান্য ফুটবল খেলোয়াড়ের ছবি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে ফেসবুকে এ ঘোষণা দেন।

ফেসবুকে মার্টিনেজ লেখেন, ‘হ্যালো, ভারতীয় উপমহাদেশে আমার প্রথম ভ্রমণ হবে আগামী ৩-৫ জুলাই এবং মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের জন্য প্রধান অতিথি হিসেবে পরিদর্শন, অনেকগুলো অনুষ্ঠান, স্পন্সর এবং সুন্দর খেলার সম্প্রচারের সাথে যুক্ত থাকব।’

বাংলাদেশের দর্শক নিয়ে বাজপাখিখ্যাত গোলরক্ষক বলেন, ‘আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অনেক আর্জেন্টিনার সমর্থক রয়েছে এবং আমি তাদের সাথে সাক্ষাত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। শতদ্রু তোমাকে ধন্যবাদ এ উদ্যোগ নেয়ার জন্য। আমি তোমাদের ভালোবাসি।’

বিষয়:আর্জেন্টিনাকলকাতাবাংলাদেশমার্টিনেজমোহনবাগানলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…