বিনোদন

ছাদ থেকে পড়ে সংগীতশিল্পীর মৃত্যু

স্মার্ট পোর্ট্রেট ছবি, পুরুষের মুখের কাছাকাছি, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষের কালো-সাদা ছবি, তিনি পোর্ট্রেটের জন্য ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছাদ থেকে পড়ে মৃত্যু হল মাত্র ২৮ বছর বয়সী ভোজপুরি সংগীত জগতের তারকা পবন সিংয়ের। বৃহস্পতিবার (৪ মে) বিহারের রোহতাসে একটি নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। রোহতাসের দেহরি নগর থানার কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, পবন তার নির্মীয়মান বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন। কেমন কাজ চলছে তা দেখতে তিনি দোতলায় উঠেছিলেন। কিন্তু ছাদের কোন কার্নিশ না থাকায় হঠাৎ ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান পবন।

ঘটনাস্থলে উপস্থিত অনেকে আহত অবস্থায় গায়ককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য সাসারাম সদর হাসপাতালে পাঠিয়েছে।

পবনের বাবা মহেন্দ্র সিং বিহার পুলিশে চাকরি করতেন। অবসর নেওয়ার পর একটি বাড়ি তৈরি করার ইচ্ছা ছিল তার। বাবার সেই স্বপ্ন সত্যি করার কাজেই হাত লাগিয়েছিলেন পবন। সেই নির্মীয়মান ‘স্বপ্নের’ ছাদ থেকে পড়েই তার মৃত্যু হল।

বিষয়:সঙ্গীত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…