আন্তর্জাতিক

ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক

ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ, ইলন মাস্ক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণের দৃশ্য, যেখানে ইলন মাস্ক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছেন মহাকাশ সংস্থা স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (১৯ নভেম্বর) মঙ্গলবার টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয় যা স্পেস এক্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। এসময় ইলন মাস্ক তার পাশে ছিলেন।

পরীক্ষামূলক এ রকেট উৎক্ষেপণটি সফল হয়েছে বলে দাবি করেছে স্পেস এক্স। এটি ছিল স্পেস এক্সের ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। স্টারশিপ রকেটটি মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে।

ইলন মাস্ক জানিয়েছেন, স্পেস এক্সের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে নভোচারী পাঠানো সম্ভব হবে বলে আশা করছেন তারা। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার সাফল্য পেয়েছিল স্পেস এক্স।

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এখন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। সম্প্রতি ট্রাম্প তাকে তার সম্ভাব্য মন্ত্রিপরিষদে স্থান দিয়েছেন।

বিষয়:ইলন মাস্কডোনাল্ড ট্রাম্পস্টারশিপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…