ফুটবল

অবশেষে লাল-সবুজের জার্সি পরছেন এলিটা

বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়ে থাকা যুবক, লাল-সবুজের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবক লাল-সবুজের বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়ে আছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে লাল-সবুজের জার্সি পরতে চলেছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ৩৩ বর্ষী নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। সিলেটে সিশেলসের বিপক্ষে শনিবারের ম্যাচের ২৩ সদস্যের দলে নাম উঠেছে তার।

সিশেলসের বিপক্ষে সিলেটে দুটি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয় ২৭ ফুটবলারকে। দেড়বছর পর ডাক পান ২০২১ সালে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা।

বাংলাদেশের ঘরোয়া লিগে দীর্ঘসময় ধরে খেলছেন এলিটা। ২০২১ সালের মার্চে নাগরিকত্বের পর সেপ্টেম্বরে হাতে পান লাল-সবুজের পাসপোর্ট। পরে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে ডাকও পেয়েছিলেন।

ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের ছাড়পত্র না থাকায় বাংলাদেশ জার্সিতে খেলা হচ্ছিল না। সিলেটে সেই সুযোগটা পাবেন এলিটা।

বিষয়:এলিটানাইজেরিয়াবাফুফেবাংলাদেশব্রুনাইলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…