বাংলাদেশ

এনআইডির তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন

নির্বাচনী কারচুপির প্রমাণ হিসেবে নগদ টাকা ও নথিপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী কারচুপির প্রমাণ হিসেবে নগদ টাকা ও নথিপত্র উদ্ধার, যা নির্বাচন কমিশনের তদন্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এনআইডি সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে বলে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে পূর্ণ তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন।

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

বিষয়:এনআইডিজাতীয় পরিচয়পত্রনির্বাচন কমিশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…