বাংলাদেশ

সংসদ ভবনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদুল আজহার জামাতের জন্য মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবনে ঈদুল আজহার জামাতের জন্য মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছেন, ধর্মীয় আচার পালন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সংসদ ভবনের টানেলের অভ্যন্তরে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ জুন সোমবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান,পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, জাতীয় সংসদের স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ জামাতে অংশগ্রহণ করেন।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির অব্যাহত কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিষয়:ঈদুল আজহাসংসদ ভবন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…