বাংলাদেশ

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ

বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজের জন্য মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার নামাজের জন্য দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরা একত্রিত হয়ে নামাজ আদায় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

আজ ১৬ জুন রোববার সকাল ১০টায় খানকায়ে সুরেশ্বরীর আয়োজনে মালিবাগে ঈদের নামাজে অংশ নেন স্থানীয় মুসল্লিরা। কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাতের আয়োজন করে আসছে খানকায়ে সুরেশ্বরী।

সৌদি আরবের সাথে মিল রেখে আজ সাতক্ষীরার ভাড়–খালী, বাউখালী, তালা, কলারোয়া, ঘোনাসহ বিভিন্নস্থানে ঈদ উদযাপন করা হচ্ছে। স্থানীয় ইমাম মাওলানা মহব্বত হাসেম বলেন, সৌদির সাথে মিল রেখে একই দিনে যদি দুই রাষ্ট্রের কার্যক্রম একই সময়ে মেনে চলা হয়। মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানের এই ঈদ একই দিনে অনুষ্ঠিত হতেই পারে।

বরিশালের ৬টি উপজেলার কিছু গ্রামে আগাম পবিত্র ঈদ-আজহা পালিত হয়েছে। এসকল গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করে থাকে।

সৌদি আরবের সাথে মিল রেখে আজ চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল আযহা। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ সংলগ্ন সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতের ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আরিফ চৌধুরী। অন্যদিকে সাদ্রা গ্রামে সাদ্রা দরবার শরীফে ঈদের জামায়াতে ইমামতি করেন আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। ঈদের জামার শেষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশুক কুরবানী করেন ধর্মপ্রান মুসলমানরা।

মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ-উল-আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার কালিকাপুর ইউনিনের তাল্লুক গ্রামের ১৬ নং চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে রবিবার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত পড়ান তাল্লুক গ্রামের মৌলভী বাড়ির মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজের জন্য মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে মিল রেখে আজ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বেশ কিছু মহল্লায় ঈদ উদযাপন করা হচ্ছে। সকালে মহল্লাগুলোতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে যেকোন অপ্রতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬টি মসজিদে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছে। মসজিদ গুলো হলো, সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ ও বেগমগঞ্জের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ। এছাড়া খান্দানে কাদেরী তরিকায় আবুল উলাইয়ী গোলাম জাহাঁগীর দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি ২টি পৃথক পৃথক দায়রা শরীফে ২টি নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুত, দেশের বিভিন্ন স্থানে নামাজ অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে সংগতি রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহা উদযাপন করছে কমপক্ষে পাঁচ সহস্রাধিকভ পরিবার।
আজ রবিবার (১৬ জুন-২০২৪) সকাল সাড়ে ৮’টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, আগাম ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২৪ সালে এসে তা বেড়ে পাঁচ সহস্রাধিক পরিবারে পৌঁছেছে। নামাজের আদায়ের পর অনেকে পশু কোরবানিও দিয়েছেন।
বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
এছাড়াও ঢাকা ,গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বগুড়া, কুমিল্লা, শরীয়তপুর, ও রাজশাহীসহ বিভিন্ন জেলার মুসল্লিরা আজ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন।
বিষয়:ঈদুল আজহাসৌদি আরব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…