বাংলাদেশ

‘সব বাস নিচ্ছে নির্ধারিত ভাড়া, কিছু পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে’

‘সব বাস নিচ্ছে নির্ধারিত ভাড়া, কিছু পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে’

ছবি: সংগৃহীত

সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে এবং যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই, এমনটাই জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদযাত্রায় সব বাস কাউন্টার নিচ্ছে নির্ধারিত ভাড়া। কিছু পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। পুলিশের বুথ স্থাপন করা হয়েছে, যেকোনো বাড়তি ভাড়ার অভিযোগ সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করা হচ্ছে। এছাড়া বাসগুলোও নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে ভ্রমণ করতে পারছেন এবং কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল প্রায় ৩২ হাজার গাড়ি বেশি যাত্রা করেছে এবং তারা তেল পেয়েছে, যার ফলে নিরবিচ্ছিন্ন যাত্রা সম্ভব হচ্ছে। গণপরিবহনে তেলের কোনো ঘাটতি নেই এবং কেউ তেল না পেলে অভিযোগ করতে পারবে।

বিষয়:ঈদযাত্রা স্বস্তিদায়কবাসভাড়া নিয়ন্ত্রণরেল ও নৌমন্ত্রীশেখ রবিউল আলমসড়ক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…