বিনোদন

ঈদের সন্ধ্যা মাতাবেন মমতাজ

মমতাজের ঈদ উপলক্ষে সংগীত পরিবেশনা, দর্শকদের মাঝে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতাজের ঈদের সন্ধ্যায় সংগীত পরিবেশনা, দর্শকদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের বাকি আর দিন পাঁচেক। ইতোমধ্যে টেলিভিশন চ্যানেলগুলো প্রকাশ করেছে ঈদ অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানের মধ্যে অন্যতম হলো সংগীতানুষ্ঠান। এবার ঈদের সন্ধ্যায় এমনই এক সংগীতানুষ্ঠান মাতাবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।

ঈদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন মমতাজ। তিনি শোনাবেন ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই’, ‘আমারে পোড়াইতে তোমার এত আয়োজন’ ‘ঘুরঘুর পোকা’ ‘দেওয়ানা করে দে’, তোমায় কত ভালাবাসি অন্তরযামি জানে’ ‘কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো’, আমার এই ভরাস ছিল মনে গো…’ ও ‘বন্ধু তুই লোকাল বাস’ গানগুলো।

সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনা এবং ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭ টায়।

বিষয়:গানবিটিভিমমতাজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…