বাংলাদেশ

সৈয়দ মনজুরুল ইসলামের কিডনি জটিলতার উন্নতি হচ্ছে না

সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশি লেখক ও সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাবিদ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টের বাইরে, কিন্তু কিডনির কার্যকারিতার কোনও উন্নতি হচ্ছে না

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হলেও তার কিডনির কার্যকারিতার কোনও উন্নতি হচ্ছে না। গতকালের তুলনায় তার ক্রিয়েটিনের মাত্রা বেড়েছে। তবে তার প্রস্রাবের প্রবাহ ঠিক আছে।

বুধবার ৮ অক্টোবর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. বরেন চক্রবর্তী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, বুকের এক্স-রে রিপোর্ট প্রায় আগের মতোই আছে। তার জ্বর নেই এবং তিনি কথা বলতে এবং খাবার খেতে পারেন। সব মিলিয়ে তার অবস্থা এখনও সংকটজনক।

উল্লেখ্য, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে মাজহারুল ইসলামসহ অন্যরা সেখানে যান। সেখান থেকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। তাঁর হার্টে রিং পরানো হয়।

গত শনিবার থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে রোববার সন্ধ্যায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফসাপোর্টে ছিলেন তিনি।

বিষয়:শিক্ষাবিদসৈয়দ মনজুরুল ইসলাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…