বাংলাদেশ

শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব–টেকনিক্যাল–তাঁতীবাজার মোড় অবরোধ

শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব–টেকনিক্যাল–তাঁতীবাজার মোড় অবরোধ

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ। ছবি: চ্যানেল আই অনলাইন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর শিক্ষার্থীরা। বুধবার দুপুরে একযোগে এসব গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। 

দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়, সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় এবং পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ স্লোগানটি বেশি শোনা যায়।

অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এক দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা আগেই দিয়েছিল ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।

আন্দোলনকারীদের এক দফা দাবি হলো- ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং একই সঙ্গে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে।

বিষয়:টেকনিক্যাল মোড়ঢাকাঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতাঁতীবাজারযানজটশিক্ষার্থী আন্দোলন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…