চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, এমপির কার্যালয়ে আগুন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার পর অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় মেয়র গলির চশমা হিলের বাসায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, দুই নম্বর গেটের মূল সড়ক থেকে আধা কিলোমিটার দূরে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।।
এছাড়া, বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






