চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার চায় সম্পাদক পরিষদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:24 অপরাহ্ন 30, মার্চ 2023
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সংবাদকর্মীরা ক্রমাগতভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে মনে করে সম্পাদক পরিষদ।

এর ধারাবাহিকতায় এই আইনের ২৫(২), ৩১ ও ৩৫ ধারায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা এবং প্রতিবেদক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।

পরিষদের সভাপতি মাহ্‌ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

তারা অবিলম্বে এই আইনে সংবাদকর্মীদের নামে যতগুলো মামলা হয়েছে, সেসব মামলা প্রত্যাহারের দাবি জানান।

সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার এক বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিল পরিষদ। কিন্তু এরপরেও দুঃখজনকভাবে লক্ষ করা যাচ্ছে যে শামসুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। অপর দিকে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মাহবুবুল আলমের (বাবলু) বিরুদ্ধে এই আইনে মামলা করা হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের সংবাদপত্রশিল্প ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত বলে সম্পাদক পরিষদ মনে করে।

সম্পাদক পরিষদ বলেছে, আইনমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে প্রয়োজনে বিধি সংশোধনের কথা বলেছিলেন এবং সাংবাদিকদের ক্ষেত্রে আইনের যথেচ্ছ ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর আশ্বাসের পরেও সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনের অধীনে ক্রমবর্ধমান ঘটনাগুলো গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে সম্পাদক পরিষদ। পাশাপাশি এই কাজগুলোকে সংবাদপত্রের স্বাধীনতার হুমকির স্পষ্ট উদাহরণ বলে মনে করে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদ প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ এই আইনে সংবাদকর্মীদের নামে যতগুলো মামলা হয়েছে, অবিলম্বে সেসব মামলা প্রত্যাহার করার বিষয়ে পুনরায় জোরালো দাবি জানাচ্ছে।

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনমতিউর রহমানশামসুজ্জামানসম্পাদক পরিষদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র: ড্যানিয়েল রুন্ডে

পরবর্তী

৫ এপ্রিল থেকে সকাল ৮টা-২টা মেট্রোরেল চলবে

পরবর্তী

৫ এপ্রিল থেকে সকাল ৮টা-২টা মেট্রোরেল চলবে

সুলতানা জেসমিনের মৃত্যু : ১১ র‍্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

বিসিবিতে গণমাধ্যমের উপর বিধিনিষেধকে ‘অনভিজ্ঞতা’ বললেন আমিনুল

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version