বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনে বিশেষজ্ঞদের পরামর্শ কাজে লাগাবে ইসি: সিইসি

নির্বাচন বিষয়ক আলোচনা সভায় ইসি কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনে সম্ভাব্য জালিয়াতি রোধে নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শ কাজে লাগানোর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন সব ধরনের উদ্যোগ নিচ্ছে।

সিইসি বলেন, আমি নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। দেশের জন্য কিছু করতে চাই। তবে সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা লাগবে।

তিনি আরও জানান, নির্বাচনে ভোটারদের আগ্রহ বেড়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক সংকেত। তবে নতুন বাস্তবতা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইসিকে এখন অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে।

নির্বাচন বিশেষজ্ঞ ও ইসির সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ জকরিয়া বলেছেন, বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা অনিয়ম বা বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন, তাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রমে যুক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে একাধিক সমন্বয় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসির সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ জকরিয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্মসচিব মো. নূরুজ্জামান তালুকদার, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক উপসচিব মিহির সরওয়ার মোর্শেদ, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) শাহ আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্মসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক উপসচিব মিছবাহ উদ্দিন, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাহজাহান।

বিষয়:ইসিএ এম এম নাসির উদ্দিননির্বাচন কমিশনপরামর্শপ্রধান নির্বাচন কমিশনারবিশেষজ্ঞ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…