তিন নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে ইসি

ছবি : সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দল তিনটি হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এই সিদ্ধান্ত বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি হবে এবং কোনো আপত্তি না থাকলে দলগুলোর চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলেও জানিয়েছে ইসি।
১৪৩টি দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল, যার মধ্যে ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







