ক্রিকেট

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে বড় জয় সাউথ জোনের

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবারের মতো মাঠে গড়ানো মেয়েদের তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (ডব্লিউবিসিএল) বড় জয় পেয়েছে সাউথ জোন। আসরের প্রথম ম্যাচে ইস্ট জোনকে ১০ উইকেটে হারিয়েছে রাবেয়া খানের দল।

রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে টসে জিতে ইস্ট জোনকে আগে ব্যাটে পাঠায় সাউথ জোন। ৫৯.৪ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে ১৯৩ রানে থামে ইস্ট জোন। জবাবে ৩৪৭ রানে থামে সাউথ জোনের ইনিংস। ১৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১৬২ রানে থামে ইস্ট জোন। ৯ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে সাউথ জোন।

প্রথম ইনিংসে ইস্ট জোন ব্যাটারদের ব্যর্থতার মাঝে আলো ছড়ান শারমিন সুপ্তা। ১০১ বলে ৮৮ রানের ইনিংস খেলেন। অধিনায়ক ফাহিমা খাতুন ৩৪ রান এবং শরিফা খাতুন ৩০ রানের ইনিংস খেলেন। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য রান আসেনি কারো ব্যাটে।

সাউথ জোনের হয়ে ৩ উইকেট নেন সুলতানা খাতুন। দুটি করে উইকেট নেন প্রীতি দাস, সালমা খাতুন ও রাবেয়া খান।

সাউথ জোনের হয়ে প্রথম ইনিংসে আয়েশা রহমান ১৫৪ বলে ৯৪ রান করে ফেরেন। ১১৪ বলে ৮২ রান করেন ঝিলিক। অধিনায়ক রাবেয়া ৯৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন। শেষদিকে সানজিদা আক্তার মেঘলা ৪১ বলে ২২ রান করেন। সাউথ জোনের ইনিংস থামে ৯৩.৩ ওভারে ৩৪৭ রানে।

প্রথম ইনিংসে ইস্ট জোনের হয়ে শরিফা খাতুন ৪ উইকেট নেন। সাবেকুন নাহার নেন দুটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ইস্ট জোন গুটিয়ে যায় ১৬২ রানে। সর্বোচ্চ ৪৩ রান করেন তাজ নেহার। শারমিন সুপ্তা করেন ৪২ রান করেন। ফাহিমা খাতুন করেন ৩৪ রান।

দ্বিতীয় ইনিংসে সাউথ জোন অধিনায়ক রাবেয়া খান ৫ উইকেট নেন। সালমা খাতুন নেন দুই উইকেট।

৯ রানের লক্ষ্যে নেমে ৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে সাউথ জোন। শামীমা সুলতানা ৮ রানে এবং আয়েশা রহমান ৩ রানে অপরাজিত থাকেন।

বিষয়:ইস্ট জোনডব্লিউবিসিএলবিসিবিলিড স্পোর্টসসাউথ জোন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…