পরিবেশ

সারা দেশে শুষ্ক আবহাওয়া, কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা

সারা দেশে শুষ্ক আবহাওয়া, কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন ধরে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনে তাপমাত্রা কিছুটা কমতে বা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিষয়:আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরতাপমাত্রাশীত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…