পরিবেশ

ঢাকাসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় নেই বড় পরিবর্তন

আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন দেখা যাচ্ছে, আবহাওয়ার পূর্বাভাসে সহায়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সারা দেশের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে। সারাদেশেই রাত ও দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

বিষয়:আবহাওয়াপূর্বাভাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…